প্রধান সূচি

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে কাউখালীতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবীতে কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কাউখালী শাখা।

মঙ্গলবার দুপুর ১২টায় কাউখালী উপজেলা পরিষদের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠন, স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কমরেড নিমাই মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দে, কমরেড কৃষ্ণ লাল গুহ, অধ্যক্ষ অলোক কর্মকার, মাহাফুজা মিলি প্রমুখ।

বক্তারা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানান। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপত্তায় সরকারকে নজর দেওয়ার দাবী জানান। পাশাপাশি নারীদের মৌলিক অধিকার বাস্তবায়নে সামাজিক আন্দোলনে বিবেকবানদের এগিয়ে আসার আহ্বান জানান

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial