জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে জেলার কাউখালীতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সমাজ সেবক আ. লতিফ খসরু, প্রেসক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে কাউখালীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় জেলেদের মানববন্ধন »
