গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী’র পিতার মাগফিরাত কামনায় হুলারহাট ডিএস দাখিল মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল কমিম (এমপি) এর পিতা মুক্তিযোদ্ধা মরহুম মো. আব্দুল খালেক শেখ (৯০) এর মাগফিরাত কামনায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট ডিএস দাখিল মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার সুপার মো. মতিউর রহমানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মো. আব্দুল খালেক শেখ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হল ৫ এপ্রিল তাকে পিরোজপুরের নাজিরপুর থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।
ঢাকা ও নাজিরপুরে ৩টি জানাজা শেষে ৭ এপ্রিল রাতে তাকে নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Please follow and like us:
« মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ও শিশু মনিরের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা সমাপ্ত »
