প্রধান সূচি

মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ও শিশু মনিরের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ও শিশু মনিরের হত্যাকারী মাওলানা সিরাজ ও জলিল হাদীসহ তাদের সহযোগীদের ফাঁসির দাবীতে পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার সকালে ভান্ডারিয়ায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও নাগরিক কমিটি ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রিজার্ব পুকুর পাড়স্থ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির নেতা পিরোজপুর জেলা প্রধান সমন্বয়কারী ও নাগরিক কমিটি ভান্ডারিয়া উপজেলা আহবায়ক খান মো. রুস্তুম আলী, ওয়ার্কার্স পার্টির ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

বক্তারা, মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ও শিশু মনিরের হত্যাকারীদের ফাঁসিসহ সকল প্রকার হত্যা, শিক্ষার্থীদের যৌন হয়রানী, ধর্ষক ও অপহরণ কারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial