Friday, April 12th, 2019
নববর্ষ দুয়ারে
পিরোজপুরে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা
বর্ষবরণ করতে ব্যস্ত পিরোজপুরের মানুষ। চলছে নানা আয়োজন। বৈশাখ বাঙ্গালীর প্রাণের উৎসব। জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় এবং গ্রাম গঞ্জে বসবে বৈশাখী মেলা। এর এ বৈশাখী মেলার বিশেষ একটি আকর্ষন থাকে মাটির তৈরী নানা ধরণের খেলনা ও মূর্তি। যা বাচ্চাদের আনন্দের সামগ্রী। তাই মেলাকে সামনে রেখে শেষ মূহুর্তে দিনভর কাজের চাপে ব্যস্ত সময় পার করছে পিরোজপুর শহরের পালপাড়া, মুলগ্রাম পালপাড়া, কাউখালী উপজেলার উত্তর বাজার ও সোনাকুর গ্রামের মৃৎ শিল্পীরা । কালের আবর্তে ঐতিহ্য আর পেশা হারিয়ে নুন আনতে পান্তা ফুরানো টিকে থাকা মাত্র ৮ থেকে ১০ পরিবারের সদস্যরা অন্যান্য কর্মহীনবিস্তারিত পড়ুন
জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুতে আলোচনা ও দোয়া
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলার মঠবাড়িয়ায় আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শ্রমিক লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ ও উপজেলা শ্রমিক লীগের যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবুল কালামবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ জেলে মো. শাহ আলম (৬৫) এর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৪ দিন পর শুক্রবার দুপুরের দিকে উপজেলার পুর্ব সোহাগদল গ্রামের গড়ইবাড়ি এলাকার সন্ধ্যা নদীর তীর থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ৮ এপ্রিল দুপুরে জেলে শাহ আলম সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। মৃত শাহ আলম উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ^াসের ছেলে।
পিরোজপুরে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা সমাপ্ত
পিরোজপুরে শুক্রবার শেষ হয়েছে ৪ দিনব্যাপী এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। জেলা শিল্পকলা একাডেমিতে দুপুরে কর্মশালার শেষ দিন অংশগ্রহণকারী ১৯ জনকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমি’র সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী প্রমুখ। ১২-২০ বছরের শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কর্মকান্ড থেকে বিরত রেখে সাংস্কৃতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফ এর সহযোগিতায় বাংলাদেশ শর্ট ফিল্মবিস্তারিত পড়ুন
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী’র পিতার মাগফিরাত কামনায় হুলারহাট ডিএস দাখিল মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল কমিম (এমপি) এর পিতা মুক্তিযোদ্ধা মরহুম মো. আব্দুল খালেক শেখ (৯০) এর মাগফিরাত কামনায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট ডিএস দাখিল মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার সুপার মো. মতিউর রহমানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মো. আব্দুল খালেক শেখ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হল ৫ এপ্রিল তাকে পিরোজপুরের নাজিরপুর থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করেবিস্তারিত পড়ুন
মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ও শিশু মনিরের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ও শিশু মনিরের হত্যাকারী মাওলানা সিরাজ ও জলিল হাদীসহ তাদের সহযোগীদের ফাঁসির দাবীতে পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার সকালে ভান্ডারিয়ায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও নাগরিক কমিটি ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রিজার্ব পুকুর পাড়স্থ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির নেতা পিরোজপুর জেলা প্রধান সমন্বয়কারী ও নাগরিক কমিটি ভান্ডারিয়া উপজেলা আহবায়ক খান মো. রুস্তুম আলী, ওয়ার্কার্স পার্টির ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা, মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতবিস্তারিত পড়ুন
