প্রধান সূচি

জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুতে আলোচনা ও দোয়া

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলার মঠবাড়িয়ায় আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শ্রমিক লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ ও উপজেলা শ্রমিক লীগের যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ফাহামিদা মুন্নি, আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম বেলা, শ্রমিক লীগ নেতা রাইসুল ইসলাম রাসেল, নাসির জমাদ্দার প্রমুখ।

শেষে জাতীয় প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial