প্রধান সূচি

পিরোজপুরে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা সমাপ্ত

পিরোজপুরে শুক্রবার শেষ হয়েছে ৪ দিনব্যাপী এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা।

জেলা শিল্পকলা একাডেমিতে দুপুরে কর্মশালার শেষ দিন অংশগ্রহণকারী ১৯ জনকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমি’র সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী প্রমুখ।

১২-২০ বছরের শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কর্মকান্ড থেকে বিরত রেখে সাংস্কৃতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফ এর সহযোগিতায় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ৯-১২ এপ্রিল চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানের শেষ দিন বিভিন্ন সামাজিক সমস্যার উপর অংশগ্রহণকারীদের তৈরিকৃত এক মিনিটের শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial