বাগেরহাটে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ গঠনের দাবীতে মানববন্ধন
বাগেরহাটে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ গঠনসহ ৭ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) বিআরডিবি কর্মচারী সংসদ- সিবিএ। বুধবার সকালে বাগেরহাট বিআরডিবি উপ-পরিচালকের কার্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে তারা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করে। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, বিআরডিবি কর্মচারী সংসদের (সিবিএ) বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ রহমত আলী, সাধারন সম্পাদক মো. ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান, আল্পনা ঢালী, মো. মুকুল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সরকারী পর্যায়ে পথিকৃত স্বনামধন্য প্রতিষ্ঠান। বিআরডিবির কর্মচারীদের দাবী উপেক্ষা করে একটি কুচক্রী মহল এটিকে “বঙ্গবন্ধু পল্লী দারিদ্র দুরীকরণ ফাউন্ডেশন” করার চেষ্টা করছে। অভিলম্বে এটিকে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ গঠনের দাবী জানান তারা।
