প্রধান সূচি

পিরোজপুরে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষিত ॥ গ্রেফতার-১

পিরোজপুরে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী (১৩) ধর্ষনের শিকার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পিরোজপুর সদর উপজেলার খানাখুনিয়ারী গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষনের শিকার মেয়েটি সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। রাত ৯টার দিকে তাকে পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হলে থানা থেকে তাকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর দাদী হাসি বেগম জানান, রাতে তার নাতনি ঘরে বই পড়ছিল। তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মেয়ের বাবা ও মা বাড়িতে ছিল না। ঘরে কেউ না থাকার সুযোগে রাত সাড়ে ৮ টার দিকে খানাখুনয়িারী গ্রামের আউয়াল মোল্লার ছেলে আইভান মোল্লা তার (হাসি বেগম) নাতনিকে মুখ চেপে জোর করে ঘরের বাহিরে নিয়ে পাশ্ববর্তী বাগানে নিয়ে বেঁধে রেখে ধর্ষন করে। পরে খোঁজাখুঁজি করে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মৌসুমী সুলতানা জানান, রাতে মেয়েটিকে পরীক্ষা করে প্রাথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে।
পিরোজপুর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, সদর উপজেলার খানাখুনিয়ারীতে একটি ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নির্যাতিতা ছাত্রীর বাবা বাদী হয়ে দুই জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভুক্ত আসামী মারুফ মোল্লাকে গ্রেফতার করেছে।
ধর্ষনের খবর পেয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি শেখ এ্যানী রহমান, পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন রাতেই হাসপাতালে ছুটে যান। তারা ধর্ষিতার চিকিৎসার খোঁজ খবর নেন।
এদিকে, ঘটনা তদন্তে বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মাঈনুল হাসান, সদর থানার ওসি এস. এম জিয়াউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial