প্রধান সূচি

Wednesday, April 3rd, 2019

 

পাইকগাছায় দূর্ঘটনা প্রতিরোধে নির্মিত ¯প্রীড ব্রেকারে দূর্ঘটনা বাড়ানোর আশংকা; অপসরণের দাবী

পাইকগাছার আগড়ঘাটা স্কুলের সামনে বাজারের মেইন সড়কের উপর অপরিকল্পিতভাবে ¯প্রীড ব্রেকার নির্মাণ করায় দূর্ঘটনা কমার চেয়ে দূর্ঘটনা বাড়বে বলে ধারণা করছে এলাকাবাসী। নিয়মনীতি ও অনুমতি ছাড়াই আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সিমেন্ট বালি দিয়ে অপরিকল্পিতভাবে ¯প্রীড ব্রেকার নির্মাণ করছে। দূর্ঘটনা প্রতিরোধে নির্মিত ¯প্রীড ব্রেকারে দূর্ঘটনা বাড়ার আশংকা থাকায় ¯প্রীড ব্রেকারটি অপসরণের দাবী জানিয়েছে এলাকাবাসী। জানাগেছে, ১ এপ্রিল আগড়ঘাটা বাজারে স্কুল গেইটের সামনে সিমেন্ট বালি দিয়ে রাস্তার উপরে ¯প্রীড ব্রেকার নির্মাণ কাজ শুরু করে। যা রাস্তা এক পাশের অংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। ¯প্রীড ব্রেকারটি প্রায় ৩ ফুট চওড়া ও উচ্চতা প্রায়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা

ভান্ডারিয়ায়  বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলা ১৪২৬ সালকে বরণ উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি মো. শাহাবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আ. সালামবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সমিল মিস্ত্রি কাবুল মোল্লা হত্যা ঘটনায় গ্রেফতার-৩

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বড় ভাই সমিল মিস্ত্রি কাবুল মোল্লা হত্যা মামলায় আপন ছোট ভাইসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাট। মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রিজের নিচ এলাকা থেকে এদের আটক করা হয়। পরে আটকদের তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত একটি লোহার রড ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজবাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে নিহত কাবুল মোল্লার ছোট ভাই বাবুল মোল্লা (৪৫), একই এলাকাল আব্দুল মজিদ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার এবং মন্টু খানের ছেলে মুন্না খান (২৪)। পুলিশ জানায়, এবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ গঠনের দাবীতে মানববন্ধন

বাগেরহাটে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ গঠনসহ ৭ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) বিআরডিবি কর্মচারী সংসদ- সিবিএ। বুধবার সকালে বাগেরহাট বিআরডিবি উপ-পরিচালকের কার্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে তারা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করে। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, বিআরডিবি কর্মচারী সংসদের (সিবিএ) বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ রহমত আলী, সাধারন সম্পাদক মো. ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান, আল্পনা ঢালী, মো. মুকুল শেখ প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষিত ॥ গ্রেফতার-১

পিরোজপুরে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী (১৩) ধর্ষনের শিকার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পিরোজপুর সদর উপজেলার খানাখুনিয়ারী গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষনের শিকার মেয়েটি সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। রাত ৯টার দিকে তাকে পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হলে থানা থেকে তাকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর দাদী হাসি বেগম জানান, রাতে তার নাতনি ঘরে বই পড়ছিল। তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মেয়ের বাবা ও মা বাড়িতে ছিল না। ঘরে কেউ না থাকারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদককে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

পিরোজপুরে ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা মাদককে লাল কার্ড এবং দেশপ্রেমকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, জঙ্গীবাদ, যৌন হয়রানী, ইভটিজিং এবং বাল্য বিবাহ নিরোধ এর লক্ষ্যে এ শপথ করানো হয়। বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্চাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে জেলার ৬টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় শিক্ষার্থীরা সমাজের নানা সম্যাসা নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রশ্ন করেন। জেলা প্রশাসক সমস্যা সমাধানের পরামর্শ ও শিক্ষার্থীদের প্রশ্নের জবাববিস্তারিত পড়ুন


তেলিখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদারের শপথ গ্রহণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদার এর শপথ গ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন তার কক্ষে দুপুর ১২ টায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে এ শপথ পাঠ করান। এ সময় তেলিখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মো. শামসুদ্দিন হাওলাদার তেলিখালী ইউনিয়নের মরহুম চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের ছেলে এবং পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের ছোট ভাই। উল্লেখ্য, তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন এর মৃত্যুজনিত কারণেবিস্তারিত পড়ুন


বিআরডিবি’র কর্মচারী সংসদের পক্ষ থেকে পিরোজপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের পরিবর্তে বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প/কর্মসূচিকে প্রস্তাবিত বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশন গঠনের প্রতিবাদে বুধবার পিরোজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বরাবরে পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে বিআরডিবি কর্মচারী সংসদ পিরোজপুর জেলা শাখা এ স্মারকলিপি হস্তান্তর করে। এর আগে সংস্থার কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের জেলা সভাপতি অনাদি কুমার মৃধা, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, জামাল হাওলাদার, মুনিরুজ্জামান খান, শিবাজী মজুমদার, সবুজ খান, শহীদুল ইসলাম, হায়দার আলী, হাসান হাওলাদারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial