প্রধান সূচি

বিআরডিবি’র কর্মচারী সংসদের পক্ষ থেকে পিরোজপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের পরিবর্তে বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প/কর্মসূচিকে প্রস্তাবিত বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশন গঠনের প্রতিবাদে বুধবার পিরোজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বরাবরে পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে বিআরডিবি কর্মচারী সংসদ পিরোজপুর জেলা শাখা এ স্মারকলিপি হস্তান্তর করে।
এর আগে সংস্থার কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের জেলা সভাপতি অনাদি কুমার মৃধা, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, জামাল হাওলাদার, মুনিরুজ্জামান খান, শিবাজী মজুমদার, সবুজ খান, শহীদুল ইসলাম, হায়দার আলী, হাসান হাওলাদারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial