পিরোজপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
পিরোজপুর জেলার ৬টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এর মাঝেও সদর, ইন্দুরকানি, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও নাজিরপুর উপজেলার কিছু কিছু কেন্দ্রে জালভোটের প্রবণতা দেখা গেছে। এছাড়া পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলার কিছু কেন্দ্রে ভোট কারচুপিরও অভিযোগ রয়েছে।
জেলার ৬ উপজেলায় নির্বাচিতরা হলেন-
পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. মুজিবুর রহমান খালেক (নৌকা)। প্রাপ্ত ভোট ৩০,৬৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাকসুদুল ইসলাম লিটন সিকদার (আনারস) পেয়েছেন ১৮,০২১।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মো. বায়েজিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার।
কাউখালী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি (জেপি)’র আবু সাঈদ মিয়া মনু (বাইসাইকেল)। প্রাপ্ত ভোট ১১,১৯৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের কাজী রুহিয়া বেগম হাসি (নৌকা) পেয়েছেন ৮,৬৭১ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মৃদুল আহম্মেদ সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া।
ইন্দুরকানি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মতিউর রহমান (নৌকা)। তার প্রাপ্ত ভোট ১০,২০১। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ফায়জুল কবির তালুকদার (দোয়াত কলম) পেয়েছেন ৬,৫৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রুহুল আমীন বাগা এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিলরুবা মিলন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক (আনারস)। তিনি পেয়েছেন ৩৫,১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের এস এম মুইদুল ইসলাম মুহিদ পেয়েছেন ২৮,২৯৪ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রনি দত্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান।
নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমূল্য রঞ্জন হালদার (নৌকা)। প্রাপ্ত ভোট ২১,৯০০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট দীপ্তিষ চন্দ্র হালদার (দোয়াত কলম) পেয়েছেন ১২,৬১১ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহারিয়ার ফেরদৌস রুনা
ভান্ডারিয়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. মিরাজুল ইসলাম (নৌকা)।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. মশিউর রহমান মৃধা (বাই সাইকেল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একই দলের আসমা আক্তার (বাই সাইকেল)।
জেলার মঠবাড়িয়া উপজেলা নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।
