প্রধান সূচি

Monday, April 1st, 2019

 

পিরোজপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

পিরোজপুর জেলার ৬টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এর মাঝেও সদর, ইন্দুরকানি, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও নাজিরপুর উপজেলার কিছু কিছু কেন্দ্রে জালভোটের প্রবণতা দেখা গেছে। এছাড়া পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলার কিছু কেন্দ্রে ভোট কারচুপিরও অভিযোগ রয়েছে। জেলার ৬ উপজেলায় নির্বাচিতরা হলেন- পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. মুজিবুর রহমান খালেক (নৌকা)। প্রাপ্ত ভোট ৩০,৬৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাকসুদুল ইসলাম লিটন সিকদার (আনারস) পেয়েছেন ১৮,০২১। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মো. বায়েজিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমাবিস্তারিত পড়ুন


প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া পিরোজপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া পিরোজপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ ( অনার্স),  ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেছেন। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৯৩ সালে বিসিএস এর মাধ্যমে প্রভাষক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। এর পূর্বেবিস্তারিত পড়ুন


চিতলমারীর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

বাগেরহাটের চিতলমারী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। সোমবার বিকাল ৪ টায় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতির জনকের মাজারে যান নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান শেখবিস্তারিত পড়ুন


ঈশিকা পিরোজপুরের উদীয়মান নক্ষত্র

ঈশিকা আহসান পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৫৯৩ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ঈশিকা পঞ্চম শ্রেণির মত ৬ষ্ঠ শ্রেণিতেও মেধা তালিকায় প্রথম স্থান অক্ষুন্ন রেখেছে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তার ব্যাপক পদচারনা রয়েছে। নৃত্য, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনাসহ নানাবিধ প্রোগ্রামে, এটিএন বাংলা, বিটিভি, এসএ টিভিসহ বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম করে আসছে। ঢাকা শিশু একাডেমি থেকে কৃতিত্বের সাথে নৃত্যের প্রশিক্ষণ শেষ করেছে। তারেক মাহমুদ পরিচালিত চটপটি সিনেমায় শিশু শিল্পীর অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ২০১৯ সালে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে সর্বোচ্চ ১২৫ ভোটবিস্তারিত পড়ুন


লোকালয়ে সুন্দরবনের হরিণ ॥ ফেরত পাঠালো বনবিভাগ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা উপজেলার বনসংলগ্ন এলাকা থেকে লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিত্রল হরিণ উদ্ধার করে ফের বনে ফেরত পাঠিয়েছে বনবিভাগ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিম, সিপিসি, ভিটিআরটি গ্রুপের সদস্যরা হরিণটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, সকাল ৯টার দিকে তিনি গ্রামে হরিণ আসার খবর জানতে পেরে সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় গ্রামবাসীর তাড়া খেয়ে হরিণটি ওই গ্রামের হারেজ মল্লিকের ঘরে ঢুকে পড়ে। পরে সবাই মিলে সেটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial