ঈশিকা পিরোজপুরের উদীয়মান নক্ষত্র
ঈশিকা আহসান পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৫৯৩ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
ঈশিকা পঞ্চম শ্রেণির মত ৬ষ্ঠ শ্রেণিতেও মেধা তালিকায় প্রথম স্থান অক্ষুন্ন রেখেছে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তার ব্যাপক পদচারনা রয়েছে। নৃত্য, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনাসহ নানাবিধ প্রোগ্রামে, এটিএন বাংলা, বিটিভি, এসএ টিভিসহ বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম করে আসছে। ঢাকা শিশু একাডেমি থেকে কৃতিত্বের সাথে নৃত্যের প্রশিক্ষণ শেষ করেছে। তারেক মাহমুদ পরিচালিত চটপটি সিনেমায় শিশু শিল্পীর অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ২০১৯ সালে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে সর্বোচ্চ ১২৫ ভোট পেয়ে কেবিনেট প্রতিনিধি নির্বাচিত হয়।
বাবা অধ্যাপক মো. শামীম আহসান তালুকদার ও মা লিপি আক্তারের একমাত্র কন্যা ঈশিকা। সকলের দোয়া নিয়ে একজন ভাল মানুষ হতে চায় ঈশিকা।
