পিরোজপুরে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‘নতুন আকাশে উড়াল’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে নতুন ধারার দৈনিক ‘দৈনিক আমাদের সময়’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাকজমক পূর্ণভাবে বৃহস্পতিবার সকালে পিরোজপুরে একটি বর্ণাঢ্য শোভাযত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।
প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি একে আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শিরিনা আফরোজ, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, নাট্য ব্যাক্তিত্ব তাপস ভট্টাচার্য প্রমুখ।
উপস্থিত ছিলেন, সাংবদিক খেলাফত হোসেন খসরু, জিয়াউর হক, হুমায়ুন কবির, মশিউর রহমান রাহাত, হাসিবুল ইসলাম, তামিম সরদার, ইন্দুরকানী প্রতিনিধি মারুফুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, পিরোজপুর ইয়ুথ সোসাইটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যাবসায়ী প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সাংবাদিক হাসিবুল ইসলাম হাসানের সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজপুর প্রতিনিধি খালিদ আবু ।
