পিরোজপুর সরকারী মহিলা কলেজের
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিনে সভাপতিত্বে এ পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ কে এম মাহবুবুর রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ সাইদুর রহমান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক শেখ মোঃ ফরিদ, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের রাষ্ট্্রবিজ্ঞানের প্রভাষক মৌমিতা সরকার।
ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১২টি ইভেন্টে কলেজের চার শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে।
