স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্দুরকানীতে ১১৭ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
ইন্দুরকানীতে ১১৭জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবীবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান। পরে মুক্তিযোদ্ধাদের ফুল ও পুরষ্কার দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
Please follow and like us:
« কাউখালীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত »
