প্রধান সূচি

Wednesday, March 27th, 2019

 

পিরোজপুর সরকারী মহিলা কলেজের

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিনে সভাপতিত্বে এ পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ কে এম মাহবুবুর রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ সাইদুর রহমান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক শেখ মোঃ ফরিদ, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ।বিস্তারিত পড়ুন


স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্দুরকানীতে ১১৭ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ইন্দুরকানীতে ১১৭জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবীবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান। পরে মুক্তিযোদ্ধাদের ফুল ও পুরষ্কার দিয়ে সংবর্ধনা দেয়া হয়।


কাউখালীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা

কাউখালীতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার সরকারী কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কাউখালী উপজেলার ২৯টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ। নির্বাচন প্রশিক্ষণবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বাসায় ঢুকে গলা কেটে হত্যার ঘটনায়

লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ৩

বাগেরহাটে চুরি করতে এসে ঘরে ঢুকে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত বটি, চাকু এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে শহরের পূর্বসরুই এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, শহরের দক্ষিন সরুই এলাকার ভাড়াটিয়া মোঃ ইউনুছ তালুকদারের ছেলে মোঃ মিরাজুল ইসলাম পাপন (১৯), একই এলাকার মোঃ বাবুল শেখের ছেলে মোঃ রিয়াজ শেখ (২২) ও তার ভাই মোঃ রিয়াদ শেখ (২০)। এদের সবার স্থায়ী বাড়ি মোরেলগঞ্জ উপজেলার হোগলাবাড়িয়া গ্রামে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠনবিস্তারিত পড়ুন


পিরোজপুরের পুলিশ কর্মকর্তার গাড়ীর চাপায় আহত কচুয়ার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ীর ধাক্কায় আহত বাগেরহাটের কচুয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসি। বুধবার দুপুরের নিহত মাদ্রাসা শিক্ষকের নিকটাত্বীয় মতিয়ার রহমান জানান, নিহত মো. রুহুল আমীন কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের মৃত আ. হাসেম শেখের ছেলে এবং পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক দাখিল মাদ্রাসায় সিনিয়র মৌলভী। গত রবিবার ৩টার দিকে মাদ্রাসা থেকে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে পাঁচপাড়া বাজার এলাকায় পিছন দিক থেকে আসা পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মইনুল হোসেন এর বহনকারী গাড়ীটি ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। তারবিস্তারিত পড়ুন


শেষ মুহূর্তে পাইকগাছা উপজেলা নির্বাচন জমে উঠেছে

শেষ মুহূর্তে পাইকগাছা উপজেলা নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। প্রচারণায় কেউ কারও থেকে পিছিয়ে নেই। উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩৩৬জন। ভোটারদের মন জয় করতে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার মাইকে প্রার্থীর পক্ষে কেরর্ডকৃত গুণকীর্তন ও বক্তব্য উপজেলা ব্যাপী প্রচার করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় প্রার্থীরা নিরঘুম রাত কাটাচ্ছে। হাট-বাজার সহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রয়েছে। প্রার্থীরা নানারকম প্রতিশ্র“তি দিচ্ছেন। আর ভোটাররা চাইছে নির্বাচনে যোগ্যপ্রার্থীকে বেঁছে নিতে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। কেবিস্তারিত পড়ুন


পাইকগাছা নির্বাচন অফিস থেকে চুরি হওয়া টাকা উদ্ধার

পাইকগাছা নির্বাচন অফিসের আলমারি থেকে চুরি হওয়া প্রায় ৯ লাখ টাকা উদ্ধার হয়েছে। অফিসের মুদ্রামান হিমাংশুর কাছ থেকে এ টাকা উদ্ধার হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। জানাযায়, গত রবিবার রাতে কে বা কাহারা উপজেলা নির্বাচন অফিসেরর গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং আলমারিতে রক্ষিত প্রায় নয় লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে অফিসের দু কর্মচারীকে। ব্যাপক জিজ্ঞাসাবাদের অফিসের মুদ্রামান হিমাংশু অফিসের টাকা নেয়ার কথা স্বীকার করে। তার কথা মত ৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার হয়। অপর কর্মচারি নেছার আলী সরদারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial