প্রধান সূচি

পাইকগাছা নির্বাচন অফিস থেকে চুরি হওয়া টাকা উদ্ধার

পাইকগাছা নির্বাচন অফিসের আলমারি থেকে চুরি হওয়া প্রায় ৯ লাখ টাকা উদ্ধার হয়েছে। অফিসের মুদ্রামান হিমাংশুর কাছ থেকে এ টাকা উদ্ধার হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

জানাযায়, গত রবিবার রাতে কে বা কাহারা উপজেলা নির্বাচন অফিসেরর গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং আলমারিতে রক্ষিত প্রায় নয় লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে অফিসের দু কর্মচারীকে। ব্যাপক জিজ্ঞাসাবাদের অফিসের মুদ্রামান হিমাংশু অফিসের টাকা নেয়ার কথা স্বীকার করে। তার কথা মত ৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার হয়। অপর কর্মচারি নেছার আলী সরদার কে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ বলেন টাকা উদ্ধার হয়েছে। ইউএনও জুলিয়া সুকায়না জানান, উদ্ধারকৃত সমস্ত টাকা অফিসের কর্মচারী হিমাংশু যোগাড় করে দিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial