প্রধান সূচি

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভয়াল ‘কালরাত্রি’র পর রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের এই দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষিত হয়েছিল। এ ঘোষণার মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। দীর্ঘ নয় মাস রক্তপাত আর অজ¯্র প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা।
স্বাধীনতা মানে ইচ্ছার স্বাধীনতা, রাজনীতির স্বাধীনতা এবং অবশ্যই উন্নত-সমৃদ্ধ অর্থনৈতিক পরিবেশে শ্রেণী-পেশা-ধর্ম নির্বিশেষে সবার আরও ভালো থাকার জন্য নিশ্চিত অধিকার। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”। অশেষ আত্মত্যাগের বিনিময়ে রাজনৈতিক স্বাধীনতা আমরা অর্জন করেছি।
আজ মঙ্গলবার ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই বাঙালী জাতির জীবনে সূচনা ঘটবে আরও একটি ঝলমল উৎসব দিনের। রক্ত, অশ্রুস্নাত বিক্ষুব্ধ বিদ্রোহের দিন ২৬ মার্চ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহার্ঘ স্বাধীনতা দিবস। এ ভূ-ভাগের সবচেয়ে বড় অর্জন, বাঙালীর সহ¯্র বছরের জীবন কাঁপানো ইতিহাস মহান স্বাধীনতা। অসংখ্য শহীদের রক্তে ভেজা, জাতির বীরসেনানীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনা দিন। বাঙালীর স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের শুরুর দিন। গৌরব ও স্বজন হারানোর বেদনার এই দিনে বীর বাঙালী সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিল। তাই আজ গৌরব ও অহঙ্কারের দিন।
আজ ২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস। সরকারি ছুটির দিন। নানা আনুষ্ঠানিকতায় সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাধীনতা দিবস পালিত হবে। জাতি বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করবে যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যারা জীবনকে তুচ্ছ করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এদিন পিরোজপুরে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
মঙ্গলবার প্রত্যুষে ভাগীরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সকাল ৬ টায় শহীদ স্মৃতিস্তম্ভে অর্পন করা হবে পুষ্পমাল্য। সকাল ৮ টায় জেলা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে এখানে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন এবং সকাল ৯ টায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময়।
দুপুর ১১টায় স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষে থেকে পৌরসভার সম্মেলন কক্ষে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা এবং শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, স্বাধীনতা কাপ কাবাডি লীগের চূড়ান্ত খেলা, শুটিং প্রতিযোগিতা, মসজিদ মন্দিরে দোয়া মোনাজাত ও বিশেষ প্রার্থনা। বিকেলে জেলা ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, লেডিস ক্লাবে মহিলাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, সন্ধ্যায় স্বাধীনতা মঞ্চে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫ মার্চ সোমবার সন্ধ্যায় পিরোজপুরের বিভিন্ন সরকারী ও বেসরকারী ভবনে আলোকসজ্জা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial