Thursday, March 28th, 2019
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন স্থগিত ॥ পুলিশ সুপার ও মঠবাড়িয়া থানার ওসি প্রত্যাহার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। এদিকে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। পিরোজপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪০.০২৪.১৯-২৯২) পিরোজপুরের মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পিরোজপুরে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের পিরোজপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে পিরোজপুর সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা হৃদিয়া আহসান শ্রেয়া। সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সদানন্দ গাইন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‘নতুন আকাশে উড়াল’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে নতুন ধারার দৈনিক ‘দৈনিক আমাদের সময়’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাকজমক পূর্ণভাবে বৃহস্পতিবার সকালে পিরোজপুরে একটি বর্ণাঢ্য শোভাযত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি একে আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শিরিনা আফরোজ, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, নাট্য ব্যাক্তিত্ববিস্তারিত পড়ুন
