সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পিরোজপুরে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের পিরোজপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে পিরোজপুর সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা হৃদিয়া আহসান শ্রেয়া।
সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সদানন্দ গাইন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন রেজা, মঠবাড়িয়া কে এম লতিফ ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, ইন্দুরকানী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আরিফ জামান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু।
বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুরের ৮টি বিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহন করে। স্কুলগুলো হচ্ছে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারী বালিকা বিদ্যালয়, মঠবাড়িয়া কে এম লতিফ ইনিষ্টিটিউশন, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এবং পিরোজপুর ডি আর এস মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে যুক্তিতর্কের লড়াইয়ে পিরোজপুর সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয় এবং পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনালে উত্তীর্ন হয়। 
তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ন বাকযুদ্ধের ফাইনালে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সদানন্দ গাইন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত কানিজ রাসুল এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সানাউল্লাহ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক উত্তম কুমার রায়।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন রেজা। টাইপ কিপারের দায়িত্ব পালন করেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য পলাশ মিস্ত্রি। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য পারভেজ আকন, মাঈনুল ইসলাম শিমুল, রঞ্জন মৃধা, হৃদয় বিক্রম, সেলিম সেখ কাওসার প্রমুখ।
বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করেন পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু।
