প্রধান সূচি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোড়েলগঞ্জে লোকমান মাঝি (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার দিকে বারইখালী গ্রামের পান বিক্রেতা লোকমান মাঝি ও তার স্ত্রী নেহারু বেগমকে মারপিট করে প্রতিবেশীরা। লোকমানকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোকমানের স্ত্রী নেহারু বেগম ও ছেলে আরিফ মাঝি বলেন, পাশর্^বর্তী ইউনুছ হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে ইউনুছসহ কয়েকজন আজ অতর্কিতে মারপিট শুরু করে। এতে লোকমান মাঝি মারা যান।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম আজিজুল ইসলাম বলেন, লোকমান মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুলতান হাওলাদারের ছেলে ইউনুছকে (৪০) আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial