Monday, March 18th, 2019
আলামকাঠী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আলামকাঠী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক। বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো. মিরন শেখ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মো. খোকন শেখ, সদস্য সেলিম শেখ, বেলায়েত শেখ, মালেক শেখ, শিক্ষক পীজুষ কান্তি দাস, রীতা রানী, লীপি রানী, অপর্না রানী দাস, সাবেক শিক্ষক হেমায়েত শেখসহ অনন্য শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতার সার্বিক পরিচালনা করেন আসাদ শেখ এবং অনুষ্ঠান পরিচালনা করেন দিপঙ্কর হালদার।
পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বাসুদেব হালদার, রাজলক্ষি স্কুলের সিনিয়র শিক্ষক শিব শংকর সাহা, পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জলী রাণী মজুমদার, সাবিনা ইয়াসমিন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ে শিক্ষক সিদ্ধার্থ শংকরবিস্তারিত পড়ুন
ভিটাবাড়িয়ায় জেপি’র ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের প্রচারণা
ভান্ডারিয়ায় সোমবার বিকেলে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালির হাট বাজারে জাতীয় পার্টি (জেপি) ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ নির্বাচনে জেপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার পক্ষে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ভিটাবাড়িয়া বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ উন্নয়নের প্রতিক বাইসাইকেলের পক্ষে ভোট প্রদানের জন্য এক মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে। বাজারে এক পথসভায় জাতীয়পার্টি (জেপি)’র ভিটাবাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. হালিম শরিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.বিস্তারিত পড়ুন
জমি সংক্রান্ত বিরোধের জের
নাজিরপুরে প্রতিপক্ষের বাড়ীঘর ভাংচুর ॥ লুটপাট ও অগ্নিসংযোগ
নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ভিটা মাটি থেকে উচ্ছেদ করার মাধ্যমে তাদের ভোগদখলীয় সম্পত্তি জবর দখল করতে তিনটি বসতঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ২ টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব যুগিয়া গ্রামে। এ সময় প্রতিপক্ষের হামলায় তহমিনা বেগম, বদিউজ্জামান ও ঠান্ডা শেখ নামে ৩ জন আহত হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী নুর মোহাম্মাদ শেখ জানান, তার পৈতৃক সম্পত্তি জবর দখলে নিতে দীর্ঘদিন ধরে তাকে বসতবাড়ী থেকে উচ্ছেদসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে একই এলাকার প্রতিবেশী প্রভাবশালীবিস্তারিত পড়ুন
সাংবাদিক শিমুলের রোগমুক্তি কামনায়
প্রবাসী ফাউন্ডেশনের দোয়া অনুষ্ঠান
ইন্দুরকানীতে সাংবাদিক আহাদুল ইসলাম শিমুলের রোগমুক্তি কামনায় প্রবাসী ফাউন্ডেশেনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার প্রবাসী ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় দোয়া কামনা করেন শিমুলের পিতা মো. সাদিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তাজাম্মুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. আহসানুল ছগির, আজাদ হোসেন বাচ্চু, আবুল কালাম, মামুন, সাবেক ইউপি সদস্য শিমুলের মামা নাসির মাহমুদ, মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন, প্রবাসী ফাউন্ডেশেনের টুটুল ও সুমনসহ প্রবাসী ফাউন্ডেশেনের সদস্যবৃন্দ। সবাই শিমুলের আশু রোগমুক্তি কামনায় দোয়া করেন।
মঠবাড়িয়ার স্কাউট দলের জাতীয় পর্যায় কৃতিত্ব অর্জন
মঠবাড়িয়ার রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল জাতীয় পর্যায়ে স্কাউট সমাবেশে ৩য় স্থানের কৃতিত্ব অর্জন করেছে। গত ৮ মার্চ মৌচাক গাজীপুর অনুষ্ঠিত ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী ২০১৯ এ অংশগ্রহন করে এ কৃতিত্ব অর্জন করে। এ স্কাউট সমাবেশে চারটি ভিলেইজ, ১২টি ক্যাম্প ও ১১শ’ দল অংশগ্রহন করে। এর প্রথম ৬০টি দলের মধ্যে তারা এই কৃতিত্বের অবদান রাখে। এ কৃতিত্ব অর্জন করায় মঠবাড়িয়া উপজেলার সকল স্কাউট সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্কাউটের বরিশাল অঞ্চল। এ বিষয় রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়সাল বলেন, স্কুলবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ
ভান্ডারিয়ায় সোমবার উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে জেলার ভান্ডারিয়ায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬টি কক্ষে প্রথম ধাপে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রিজাইডিং অফিসার পদে ৫৫ জন, সহকারী প্রিজাইডিং পদে ২০৯ জন এবং দ্বিতিয় পর্বে পোলিং অফিসার পদে ৫৮০ জনসহ মোট ৯২৫ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রির্টানিং অফিসার মো. নাজমুল আলম। প্রধান সুপার ভাইজিং প্রশিক্ষকবিস্তারিত পড়ুন
বাগেরহাটের মোড়েলগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
বাগেরহাটের মোড়েলগঞ্জে লোকমান মাঝি (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার দিকে বারইখালী গ্রামের পান বিক্রেতা লোকমান মাঝি ও তার স্ত্রী নেহারু বেগমকে মারপিট করে প্রতিবেশীরা। লোকমানকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোকমানের স্ত্রী নেহারু বেগম ও ছেলে আরিফ মাঝি বলেন, পাশর্^বর্তী ইউনুছ হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে ইউনুছসহ কয়েকজন আজ অতর্কিতে মারপিট শুরু করে। এতে লোকমান মাঝি মারা যান। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম আজিজুল ইসলাম বলেন, লোকমান মাঝিকে পিটিয়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম চৌধুরী ওরফে শামীমকে (৩১) আটক করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট শহরতলীর সিংড়াই উত্তর পাড়া এলাকা থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে। আটক শমীম বরগুনা জেলার বাসিন্দা। তার পিতার নাম রিপন চৌধুরী। সে সিংড়াই উত্তর পাড়ার শেখ মহসিনের ভাড়া বাড়িতে বসবাস করতো। বাগেরহাট মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়াই উত্তর পাড়ার শেখ মহসিনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে শামীম চৌধুরী ওরফে শামীমকে (৩১) আটক করা হয়। এসময় তার বাসায় তল্লাসী চালিয়ে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিস্তারিত পড়ুন
মোংলায় শহীদ আব্দুল বাতেন’র
১৫তম শাহাদৎ বার্ষিকী পালন
মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানূরাগী প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আব্দুল বাতেন’র ১৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মোংলা নাগরিক সমাজের আয়োজনে সোমবার বিকেল ৫টায় কবরস্থান জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি বিএনপি নেতা মো. খলিলুর রহমান, পৌর যুবলীগ সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, শহীদ আব্দুল বাতেন’র ছোট ভাই মো. জসিম উদ্দিন, সার্ভিস বাংলাদেশ’রবিস্তারিত পড়ুন
