সাংবাদিক শিমুলের রোগমুক্তি কামনায়
প্রবাসী ফাউন্ডেশনের দোয়া অনুষ্ঠান
ইন্দুরকানীতে সাংবাদিক আহাদুল ইসলাম শিমুলের রোগমুক্তি কামনায় প্রবাসী ফাউন্ডেশেনের আয়োজনে দোয়া
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার প্রবাসী ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় দোয়া কামনা করেন শিমুলের পিতা মো. সাদিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তাজাম্মুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. আহসানুল ছগির, আজাদ হোসেন বাচ্চু, আবুল কালাম, মামুন, সাবেক ইউপি সদস্য শিমুলের মামা নাসির মাহমুদ, মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন, প্রবাসী ফাউন্ডেশেনের টুটুল ও সুমনসহ প্রবাসী ফাউন্ডেশেনের সদস্যবৃন্দ। সবাই শিমুলের আশু রোগমুক্তি কামনায় দোয়া করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ার স্কাউট দলের জাতীয় পর্যায় কৃতিত্ব অর্জন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে প্রতিপক্ষের বাড়ীঘর ভাংচুর ॥ লুটপাট ও অগ্নিসংযোগ »
