Monday, March 18th, 2019
পাইকগাছায় অস্ত্র ও মাদক উদ্ধার ॥ আটক-৩
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় রায়হানের নাম উল্লেখ ও সাইদুলকে পলাতক দেখিয়ে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ উপজেলার লক্ষীখোলা গ্রামের কবির সরদারের ছেলে রায়হান সরদার (২৪), একই এলাকার হামিদ মোল্ল্যার ছেলে নাজমুল মোল্ল্যা (২০) ও গোপালপুর গ্রামের দাউদ সরদারের ছেলে ইকরামুল হাসান ওরফে ইমন (২০)কে আটক করে।বিস্তারিত পড়ুন
