ভিটাবাড়িয়ায় জেপি’র ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের প্রচারণা
ভান্ডারিয়ায় সোমবার বিকেলে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালির হাট বাজারে জাতীয় পার্টি (জেপি) ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ নির্বাচনে জেপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার পক্ষে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ভিটাবাড়িয়া বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ উন্নয়নের প্রতিক বাইসাইকেলের পক্ষে ভোট প্রদানের জন্য এক মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে।
বাজারে এক পথসভায় জাতীয়পার্টি (জেপি)’র ভিটাবাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. হালিম শরিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন সিকদার, দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক আফজাল সরদার, বেল্লাল মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জেপি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার বাইসাইকেল মার্কায় এ ইউনিয়নের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট প্রদানের মাধ্যমে মশিউর রহমান মৃধাকে বিজয়ী করে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
