ভান্ডারিয়ায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ
ভান্ডারিয়ায় সোমবার উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে জেলার ভান্ডারিয়ায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬টি কক্ষে প্রথম ধাপে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রিজাইডিং অফিসার পদে ৫৫ জন, সহকারী প্রিজাইডিং পদে ২০৯ জন এবং দ্বিতিয় পর্বে পোলিং অফিসার পদে ৫৮০ জনসহ মোট ৯২৫ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রির্টানিং অফিসার মো. নাজমুল আলম। প্রধান সুপার ভাইজিং প্রশিক্ষক ছিলেন বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসার (আর.ই.ও) মো. আলাউদ্দিন এবং বিশেষ প্রশিক্ষক ছিলেন জেলা নির্বাচন অফিসার খান আদি শাহানুর খান। এছাড়া অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে ভান্ডারিয়া, কাউখালি, ইন্দুরকানী, মঠবাড়িয়া, পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণের প্রধান সুপার ভাইজিং প্রশিক্ষক বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসার (আর.ই.ও) মো. আলাউদ্দিন প্রশিক্ষনার্থীদের নির্বাচনের দিন নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনে সকলে দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহনের পূর্বে যদি কেউ আচরণবিধি লঙ্ঘন চেষ্টা করে তা প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ভোট গ্রহন শুরুর পূর্বে প্রার্থীদের এজেন্টদের সামনে ব্যালট বাক্স খুলে তাদের নিশ্চিত করে ভোট গ্রহন শুরু করতে হবে। নির্বাচন চলাকালীন যদি কোন অপশক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার চেষ্টা করে এমনকি বিশেষ কোন ক্ষমতাধরদের রক্ত চক্ষু উপেক্ষা করে প্রয়োজনে নির্বাচন কমিশনের সুনাম রক্ষার্থে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করে সুষ্ঠভাবে ভোট গ্রহন করতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করতে হবে। তাতে যদি কেন্দ্রে ভোট একভাগও পড়ে। কারণ নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারনা রয়েছে। তাই আগামী যে কোন নির্বাচনে মানুষের ভ্রান্ত ধারনা আমরা পাল্টে দেব।
