প্রধান সূচি

বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বাগেরহাট জেলা সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন, সহকারী মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা অসীম কুমার দাস, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার বকসী, কৃষি কর্মকর্তা দীপক কুমার রায়, সহকারী কমিশনার ইসতিয়াক আহম্মেদ, ক্যাবের সাধারন সম্পাদক ডাঃ অরিন্দম দেবনাথ প্রমুখ।

বক্তারা ভোক্তা অধিকার আইন যথাযত প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার ওপর গুরুত্বদেন। পরে নিরাপদ মানসম্মত পণ্য বিষয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial