প্রধান সূচি

Friday, March 15th, 2019

 

পিরোজপুর শহরে অগ্নিকান্ড ॥ ৬টি দোকান ভষ্মীভূত

পিরোজপুর শহরের ক্লাব রোডের একটি মার্কেটে শুক্রবার সকালে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। তাবে পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক জানান, এ অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি রেক্সিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে- রেক্সিনের দোকান,বিস্তারিত পড়ুন


নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ শফিকুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা গাওখালী বাজারের শাহাদাত হোসেনের ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামের শাহ আলমের ছেলে। জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে নাজিরপুরে ইয়াবার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই অনুপ কুমার মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ গাওখালী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রিকালে ১০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআইবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিক্ষকের মারধরে ছাত্র হাসপাতালে

বাগেরহাটের ফকিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে (শ্রেনীকক্ষে ঢোকার সময় সহপাঠিদের গায়ে ধাক্কা লাগে) ফকিরহাট উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ইব্রাহিম আলী শেখকে লাঠি ও বেত দিয়ে বেধড়ক মারধর করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক ইয়াছিন আলী। পরে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ছাত্র ইব্রাহিম আলী শেখ বলেন, শ্রেনীকক্ষে ঢোকার সময় এক সহপাটির গায়ে ধাক্কা লাগে। সহপাটি বিষয়টি হেড স্যারকে জানালে তিনি কোন কথা না বলেই আমাকে ধরে নিয়েবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বাগেরহাট জেলা সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন, সহকারী মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা অসীমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial