পিরোজপুর উপজেলা পরিষদ নির্বাচন
আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান খালেকের নির্বাচনী কর্মীসভা
পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান খালেক এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়াল। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী আলহাজ্ব মজিবুর রহমান খালেক, সহ-সভাপতি রাশিদা আকরাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট খান মো. আলাউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোয়াজ্জেল হোসেন মল্লিক স্বপন, জেলা আওয়ামী লীগের
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল হক পান্না, জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা পরিষদ সদস্য চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানী, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শওকত খান, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাবু।
কর্মী সভায় জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
