পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক থেকে বের হওয়া র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বেসরকারী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমের কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারী বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস এর কর্মীরা আগুন নেভানোসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করেন।
Please follow and like us:
« নাজিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় বিরল প্রজাতির গন্ধগোকুলের মৃত্যু »
