Sunday, March 10th, 2019
পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক থেকে বের হওয়া র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বেসরকারী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমের কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারী বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস এর কর্মীরা আগুনবিস্তারিত পড়ুন
নাজিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
পিরোজপুরের নাজিরপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে আইউব আলী (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আইউব আলী ওই গ্রামের মৃত মোবারেক আলী মিস্ত্রীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ১১টার দিকে অভিযুক্ত আইউব আলী ওই ছাত্রীকে সবজি দেয়ার কথা বলে তার মাছের ঘেরের বাগানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয় বেলায়েত হোসেনের ছেলে শাহীন এগিয়ে এলে অভিযুক্তবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
জেলার কাউখালীতে ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। পরে সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নিবাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন অফিসার মো. আবু বকর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ। পরেবিস্তারিত পড়ুন
কাউখালীতে শ্রমিকের মৃত্যু
কাউখালী উপজেলায় গাছের ডাল পড়ে মো. মোস্তফা (৩৮) নামের গাছ কাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পূর্ব জোলাগাতী গ্রামে এ ঘটনা ঘটে এবং এদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মোস্তফা উপজেলার একই ইউনিয়নের জোলাগাতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, পূর্ব জোলাগাতী গ্রামে সোবাহান জমাদ্দারের বাড়ির বাগানের বিক্রয়কৃত গাছ শ্রমিকরা কাটতে গেলে শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে শ্রমিক মোস্তফা গাছের নিচ থেকে কাটা ডালপালা সরিয়ে নেওয়ার কাজ করছিলেন। তখন ওপরে আরেক শ্রমিকের কাটা গাছের একটি ডাল তার ওপর পড়ে। স্থানীয় লোকজন আহত মোস্তফাকে উদ্ধার করেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবাসহ পিতাপুত্র গ্রেফতার
জেলার স্বরূপকাঠী উপজেলা থেকে মজিবর রহমান (৬৭) ও মিজানুর রহমান (২৬) নামে পিতা-পুত্রকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে বরিশালের র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের অশ্বথ্যকাঠি গ্রাম থেকে তাদের আটক করে। ইয়াবা ব্যবসায়ী মজিবুর রহমান গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্বরূপকাঠী থানার ওসি কে. এম তারিকুল ইসলাম জানান, শনিবার ১১০ পিস ইয়াবাসহ বরিশালের র্যাব-৮ গ্রেফতারকৃত পিতা ও পুত্রকে স্বরূপকাঠী থানায় সোপার্দ করেছে। এ ব্যাপারে র্যাবের ডিআইডি মামুন-অর-রশিদ খান বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছেন।
ভান্ডারিয়ায় সহকারী শিক্ষক পুলকের অনিয়মের শেষ নেই
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪৪নং মধ্য বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুলক বাবুর অনিয়মের আর শেষ নেই। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সহকারী শিক্ষক পুলক বাবু ও তার স্ত্রী একই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে সরকারি নিয়ম না মেনে তাদের ইচ্ছামত বিদ্যালয়ে কখনো সকাল সাড়ে ১০টায় আবার কখনো সকাল ১১ টায় আসা যাওয়া করছেন। আবার বিদ্যালয়ে গেলেও ছুটির আগেই তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এছাড়া প্রায়ই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। খোঁজ নিয়ে শিক্ষক পুলকের নানা অনিয়মের কথা জানা গেছে। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক পুলককে বিদ্যালয়ে না পেয়ে তার নাবিস্তারিত পড়ুন
জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ চাষে কৃষকদের প্রশিক্ষণ
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে রবিবার হারভেস্ট প্লাস বাংলাদেশ ও স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ ভান্ডারিয়া শাখার যৌথ উদ্যোগে জিং সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ চাষের উপকারিতা সম্পর্কে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জিংক সমৃদ্ধ ধান ব্রি-ধান ৭৪’র বৈশিষ্ট, এর উপকারিতার এবং এ ধান চাষে স্থানীয় প্রজাতির ধান চাষের চেয়ে খরচ কম এবং উৎপাদন বেশী এ ধরনের নানা বিষয় স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়উন কবির, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সবুজ হোসেন,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ভান্ডারিয়ায় রবিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহায়তায় “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করে স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উদ্যোগে জনসচেতনতায় প্রচারণার অংশ হিসেবে অগ্নিকান্ড নির্বাপন, টু হুইলার মোটর সাইকেলে জরুরী অগ্নি নির্বাপন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীদের কালোব্যাজ ও কর্ম বিরতি পালন
ইন্দুরকানী উপজেলায় বিআরডিবি অফিসে কালোব্যাজ ও কর্ম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। ইন্দুরকানী ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাকিল খান জানায়, বিআরডিবির ৪৪তম বোর্ড সভায় বিআরডিবির মহাপরিচালকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির রাজস্ব করণের সুপারিশের প্রেক্ষিতে ১১/০৪/২০১২ইং সালের মন্ত্রণালয়ের এক জরুরী সভায় বিআরডিবিভূক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মচারীদের চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা উক্ত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এসময় ইন্দুরকানী বিআরডিবির সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ইন্দুরকানী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহমেদ এর সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ হোসেন, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান শিকদার, শিক্ষক হারেজ উদ্দিন শেখ প্রমুখ।
