কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
জেলার কাউখালীতে ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। পরে সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নিবাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন অফিসার মো. আবু বকর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে শ্রমিকের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা »
