প্রধান সূচি

নাজিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

পিরোজপুরের নাজিরপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে আইউব আলী (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আইউব আলী ওই গ্রামের মৃত মোবারেক আলী মিস্ত্রীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ১১টার দিকে অভিযুক্ত আইউব আলী ওই ছাত্রীকে সবজি দেয়ার কথা বলে তার মাছের ঘেরের বাগানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয় বেলায়েত হোসেনের ছেলে শাহীন এগিয়ে এলে অভিযুক্ত আইউব আলী দৌড়ে পালিয়ে যায়।

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial