প্রধান সূচি

Sunday, March 10th, 2019

 

জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে প্রেস ব্রিফিং

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের আওতায় কাউখালী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য, টেকসই উন্নয়নের লক্ষসমূহ, ভিশনঃ ২০৪১-এর লক্ষসমূহ, মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিংসহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন। এ সময় বর্তমান সরকারের বিগত ১০ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডবিস্তারিত পড়ুন


শরণখোলায় শিক্ষকের আঘাতে মাদ্রাসা ছাত্র আহত

বাগেরহাটের শরণখোলায় একটি হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. বায়জিদ বোস্তামি (১৪)কে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইমরান হোসেন। আহত অবস্থায় তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কৈয়ার খালপাড় হাফেজিয়া মাদ্রাসায়। আহত বায়জিদ উপজেলার দক্ষিন খোন্তাকাটা গ্রামের মোস্তফা বেপারির ছেলে। আহত বায়জিদ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক ইমরান হোসেন তাকে ছাত্র শিবিরের কর্মী হিসেবে কাজ করার জন্য চাপ দেয়। এতে বায়জিদ রাজি না হওয়ায় তাকে বেদড়ক পিঠিয়ে আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. ইমরানবিস্তারিত পড়ুন


বাগেরহাটে দখলমুক্ত হলো হজিরকাটা সরকারী খাল

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশেমপুর গ্রামের হজিরকাটা নামের একটি সরকারী রেকডীয় খাল দখল মুক্ত হয়েছে। রবিবার সকালে স্থানীয় ইউপি সদস্য আ. সত্তার মোল্লার সহযোগিতায় বাগেরহাট সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইসহাক উদ্দিন ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে খালটি দখল মুক্ত করা হয়। এর আগে খালটি দখল মুক্ত করার জন্য স্থানীয় ইউপি সদস্য আ. সত্তার মোল্লা ও গ্রামবাসি সম্মিলিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন। কুলিরজোড় নদী থেকে শুরু করে হজি নদী পর্যন্ত কাশেমপুর গ্রামের পাশ দিয়ে তিন কিলোমিটার লম্বা এই সরকারী খালটি। দীর্ঘ কয়েক বছরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৭শ’ পিস ইয়াবাসহ আটক ১

বাগেরহাটের ৭শ’ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ মাওয়া-খুলনা মহাসড়কের ফকিরহাটের নওয়াপাড়া এলাকায় খুলনা থেকে ঢাকা গামী একটি ফাল্গুনী বাস অভিযান চালিয়ে তাকে আটক করে। মনির ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফাল্গুনী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়। এসময় মনিরের শরীর তল্লাসি করে ৭শ’ পিস ইয়াবা পাওয়া যায়। মনির খুলনা থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন


পাইকগাছায় লিচু গাছ মুকুলে ভরে গেছে

পাইকগাছায় লিচু গাছ মুকুলে ভরে গেছে। সোনালী রঙের মুকুলে ভরে গেছে গাছ। বাতাসে লিচু ফুলের মিষ্টি মৌ মৌ গন্ধে মানুষের মন বিমহিত হচ্ছে। ফাল্গুন মাসের ১৫ তারিখের পর থেকে লিচু গাছে ফুল ফোটা শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলায় ১৫ হেক্টর জমিতে প্রায় সাড়ে ৩ হাজার লিচু গাছ রয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, কপিলমুনি, হরিঢালী, রাড়লী ও পৌরসভায় লিচু গাছ রয়েছে। উল্লেখযোগ্য ভাবে কোন বাগান গড়ে না উঠলেও প্রায় বাড়ীতে দু’একটি করে লিচু গাছ রয়েছে। তবে নতুন করে লিচু বাগান তৈরী হচ্ছে। নতুন বাগানে চায়না-৩ ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial