প্রধান সূচি

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্রজিৎ বাবু মারা গেছে

বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু শনিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

২০১৭ সালের ২৮ জানুয়ারি ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে সে সময়ের ছাত্রলীগ সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু ভাংগা-গোপালগঞ্জ সড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা নামক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারায়। দেশে বিদেশে চিকিৎসার পরও  সে সুস্থ হতে পারে নি। দুই বছর এক মাস অসুস্থ অবস্থায় তাকার পরে শনিবার তার মৃত্যু হয়।

ঐ সময়ে বাবুকে বহনকারী প্রাইভেট কারের সাথে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ফরিদ সেখ (৩০) নিহত হয়। গাড়িতে অবস্থানরত পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভজিৎ হালদার বাবু, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু ও মাসুমসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে শুভজিৎ হালদার বাবু কে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকার সিএমএমএইচ হাসপাতালে নেয়া হয়। পরে বাবু দীর্ঘদিন ভারতে চিকিৎসায় ছিলেন। সেখান থেকে গত কয়েকমাস আগে দেশে এনে চিকিৎসা করানো হচ্ছিল।

বাবু পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক সমরজীৎ হালদারের একমাত্র ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial