প্রধান সূচি

ইন্দুরকানীতে জেপি চেয়ারম্যান প্রার্থীর সাথে নেতা-কর্মীদের মতমিনিময়

ইন্দুরকানীতে জাতীয়পার্টি জেপি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন হাওলাদারের সাথে দলের নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা জেপির কার্যালয় উপজেলা জেপির সিনিয়র সহ-সভাপতি  গোলাম সরোয়ার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেপি উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেপি নেতা মো. শাহীন হাওলাদার ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জেপির সহ-সভাপতি কাউসার আহম্মেদ দুলাল, য়ুগ্ম সম্পাদক হারুন-অর – রশিদ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা জেপির সম্পাাদিকা সুলতানা রাজিয়া রানী, যুবসংহতি নেতা আবুল বাশার, বাসুদেব, ছাত্র সমাজ নেতা মজনু হোসেন,জসীম মীর প্রমুখ।

সভায় জেপি মনোনীত প্রার্থী শাহীন হাওলাদার আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial