Saturday, March 2nd, 2019
দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই … গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই। একটি সন্তান শিক্ষিত হলে সে অপরাধ করতে পারে না, মাদকাসক্ত হতে পারে না, সন্ত্রাস করতে পারে না, দুর্নীতি করতে পারে না। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে সু-শিক্ষা, সে শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা অবক্ষয়ের দিকে নিয়ে যায় সে শিক্ষা শিক্ষা নয়। শনিবার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কারবিস্তারিত পড়ুন
দু’শ টাকার জন্য শিক্ষকরা শিক্ষা জীবন শেষ করে দিলো !
‘এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে সহকারি প্রধান শিক্ষক আমার কাছে ২শ’ টাকা চায়। কিন্তু আমি টাকা দিতে না পারায় তিনি প্রবেশপত্র না দিয়ে আমাকে ফিরিয়ে দেন। তখন অন্য শিক্ষকরা অনুরোধ করলেও তিনি আমাকে প্রবেশপত্র দেননি। পরে পরীক্ষার দিন বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া আমার ছোট বোনকে দিয়ে আমার প্রবেশপত্র বাড়িতে পাঠিয়ে দেয়। যখন প্রবেশপত্র বাড়িতে পৌছেছে তখন আর পরীক্ষায় অংশ গ্রহণ করার কোন সুযোগ ছিলো না। মাত্র ২শ’ টাকার জন্য স্যারেরা আমার শিক্ষা জীবন শেষ করে দিলো।’ শনিবার দুপুরে নাজিরপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের এ কথাগুলো বলেছে পিরোজপুরেরবিস্তারিত পড়ুন
উপজেলা পরিষদ নির্বাচন
পিরোজপুরে নৌকা পেলেন যারা
আগামী ৩১ মার্চ পিরোজপুর জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এ তালিকা ঘোষাণা করা হয়েছে। দলীয় মনোনয়ন বোর্ডে ঘোষিত প্রার্থীরা হলেন- পিরোজপুর সদর উপজেলায় নৌকার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবুর রহমান খালেক, ভান্ডারিয়া উপজেলায় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ, নাজিরপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, কাউখালী উপজেলায় নারী নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবিস্তারিত পড়ুন
৫ম উপজেলা পরিষদ নির্বাচন
ভান্ডারিয়ায় নৌকা পেল মিরাজুল ইসলাম
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র যৌথ সমর্থন পাওয়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ। ভাইস চেয়ারম্যান পুরুষ-মহিলা এ দুটি পদে জাতীয়পার্টি জেপির একক সমর্থীত প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নৌকা পেতে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামকে নির্বাচনী হাওয়া বইতে শুরু হতে না হতেই আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র পক্ষ থেকে সমর্থন দেয়া হয়। প্রতিক্ষার প্রহর শেষে শুক্রবার রাতে (১ মার্চ)।বিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্রজিৎ বাবু মারা গেছে
বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু শনিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ২০১৭ সালের ২৮ জানুয়ারি ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে সে সময়ের ছাত্রলীগ সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু ভাংগা-গোপালগঞ্জ সড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা নামক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারায়। দেশে বিদেশে চিকিৎসার পরও সে সুস্থ হতে পারে নি। দুই বছর এক মাস অসুস্থ অবস্থায় তাকার পরে শনিবার তার মৃত্যু হয়। ঐ সময়ে বাবুকে বহনকারী প্রাইভেট কারের সাথে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জেপি চেয়ারম্যান প্রার্থীর সাথে নেতা-কর্মীদের মতমিনিময়
ইন্দুরকানীতে জাতীয়পার্টি জেপি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন হাওলাদারের সাথে দলের নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জেপির কার্যালয় উপজেলা জেপির সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেপি উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেপি নেতা মো. শাহীন হাওলাদার ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জেপির সহ-সভাপতি কাউসার আহম্মেদ দুলাল, য়ুগ্ম সম্পাদক হারুন-অর – রশিদ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা জেপির সম্পাাদিকা সুলতানা রাজিয়া রানী, যুবসংহতি নেতা আবুল বাশার, বাসুদেব, ছাত্র সমাজ নেতা মজনু হোসেন,জসীম মীর প্রমুখ। সভায় জেপি মনোনীত প্রার্থী শাহীন হাওলাদারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ১৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার পর্যন্ত স্বতন্ত্র চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৪ মার্চ মনোনয়ন ক্রয় ও জমাদানের শেষ দিন বলে জানা গেছে। স্বতন্ত্র চেয়ারম্যান পদে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, উপজেলার কৌড়িখারা গ্রামের বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সুটিয়াকাঠি গ্রামের হাজী আব্দুল হক, একই গ্রামের মো. ফজলুল হক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের স্থানীয় তালতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫-৩০ যাত্রী আহত হন। শনিবার সকাল ১১ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন আফিসার কাজী নজরুল ইসলাম জানান, সকালে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা সুসমিতা (কুমিল্লা-জ-০৪-০১০৮) যাত্রীবাহী বাস পিরোজপুরে যাওয়ার পথে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি তালতলা নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ২৫-৩০ জন আহত হন। তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো জানানবিস্তারিত পড়ুন
পাইকগাছার শাপলা ক্লিনিকে অপচিকিৎসায় একের পর এক রোগীর মৃত্যু
পৌর সদরের মৃত্যুকূপক্ষ্যাত “শাপলা ক্লিনিকে” অপচিকিৎসায় গত এক সপ্তাহের ব্যবধানে তিন নবজাতকসহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্লিনিকের সত্বাধিকারী তাপস মিস্ত্রী নিজেই ডেলিভারী করার কারণে মৃত্যুর ঘটনা ঘটছে। রোগীর মৃত্যু বা অবস্থা খারাপ হলেই দ্রুত পাঠিয়ে দেয়া হচ্ছে খুলনায়। শাপলা ক্লিনিক থেকে খুলনায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের পর সেই রোগীর বেঁচে থাকার নজির খুবই কম, হয়তোবা নেই। তবে শাপলা ক্লিনিকের সত্বাধিকারী তাপস মিস্ত্রী নিজে ডেলিভারী করার কথা অস্বীকার করলেও সম্প্রতি তার ক্লিনিকে দু’নবজাতকের মৃত্যুর কথা স্বীকার করেছেন। পৌরসভার শিববাড়ি ব্রিজ রোডের বাসিন্দা মর্জিনা বগেম জানান, গতবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের এক সভা শনিবার দুপুরে কপিলমুনিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক কপোতাক্ষ ডট কম এর সম্পাদক ও দৈনিক আমার একুশ এর প্রতিনিধি শেখ আব্দুস সালাম, দৈনিক গ্রামের কাগজের ব্যুরো প্রধান শেখ আব্দুল গফুর জি. এম আসলাম হোসেন, এস. এম আব্দুর রহমান মো. রফিকুল ইসলাম খান, এইচ.এ. হাশেম, জি.এম মোস্তাক আহমেদ, জি.এম এমদাদ, এ. কে আজাদ, মহানন্দ অধিকারী মিন্টু, মো. আব্দুস সবুর, জগদীশ দে, স. ম নজরুল ইসলাম, দীপ অধিকারী, সাইফুলবিস্তারিত পড়ুন
