প্রধান সূচি

ভান্ডারিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের স্থানীয় তালতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫-৩০ যাত্রী আহত হন। শনিবার সকাল ১১ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন আফিসার কাজী নজরুল ইসলাম জানান, সকালে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা সুসমিতা (কুমিল্লা-জ-০৪-০১০৮) যাত্রীবাহী বাস পিরোজপুরে যাওয়ার পথে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি তালতলা নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ২৫-৩০ জন আহত হন। তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো জানান ,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আহতরা ভান্ডারিয়া, পিরোজপুরসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার জন্য চলে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial