প্রধান সূচি

উপজেলা নির্বাচন

পিরোজপুর সদরে আ’লীগের মনোনয়ন চান লিটন সিকদার

পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার। তিনি পিরোজপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী সিকদার পরিবারে ১৯৭২ সালের ০৯ নভেম্বরে জন্ম গ্রহন করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত আ. রহমান সিকদার।
লিটন সিকদার ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, (১৯৯২-১৯৯৩) সালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এবং (১৯৯৩-১৯৯৪) সালে ছাত্র সংসদের ভিপি ছিলেন।
১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ২০০১ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হন। ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
পিরোজপুর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পমে দলীয় মনোনয়ন প্রত্যাশী লিটন সিকদার বলেন, দীর্ঘ ১১ বছর পিরোজপুরের স্থানীয় গ্রপিং রাজনীতির কারণে আমাকে জেলায় কোন কমিটিতে রাখা হয়নি। পিরোজপুর জেলায় আমার রয়েছে বিশাল কর্মী বাহিনী। আমার পারিবারিক ঐতিহ্যের কারণে এবং নিজের রাজনৈতিক কারণে পিরোজপুর সদরে আমার গ্রহনযোগ্যতা রয়েছে সর্বস্তরের মানুষের কাছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে মাঠে নেমেছি। নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। আমি উপজেলার বিভিন্ন স্থানে জনসমর্থন অর্জনে মতবিনিময় করছি। দল আমাকে পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে যদি মনোনয়ন দেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং প্রধানমন্ত্রী দেশ পরিচালনার জন্য যে রূপরেখা দিয়েছেন তা পালন করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বাংলাদেশ আওয়ামী লীগের নীতি অনুসরণ করে পিরোজপুর সদর উপজেলাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial