Monday, February 18th, 2019
ভেঙ্গে যাওয়ার তিন বছরেও মেরামত হয়নি
কদমতলার গুদিকাঠা খালের সেতু ॥ দুর্ভোগে গ্রামবাসী
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের গুদিকাঠা সংলগ্ন ৭নং ও ৯নং ওয়ার্ডের সংযোগ সেতুটি ভেঙ্গে অকেজো হয়ে পড়ে আছে। গত তিন বছর ধরে সেতুটি ভেঙ্গে পড়ে থাকলেও সেটি মেরামত বা পুনঃনির্মানের কোন উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এদিকে, সেতুটি ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে দুই গ্রামের ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর পশ্চিম পাড়ে রয়েছে কদমতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পোরগোলা এবং পূর্ব পাড়ে রয়েছে ৭নং ওয়ার্ডের খানাখুনিয়ারী। সেতুটির একাংশ ভেঙ্গে খালে পড়ে আছে। বিকল্প হিসেবে নিজেদের উদ্যোগে বাঁশ ও সুপারী গাছ দিয়ে সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন
পিরোজপুর সদরে আ’লীগের মনোনয়ন চান লিটন সিকদার
পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার। তিনি পিরোজপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী সিকদার পরিবারে ১৯৭২ সালের ০৯ নভেম্বরে জন্ম গ্রহন করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত আ. রহমান সিকদার। লিটন সিকদার ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, (১৯৯২-১৯৯৩) সালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এবং (১৯৯৩-১৯৯৪) সালে ছাত্র সংসদের ভিপিবিস্তারিত পড়ুন
নিহতের ১০ মাস পর
ইন্দুরকানীতে আদালতের নির্দেশে যুবকের লাশ উত্তোলন
ইন্দুরকানীতে নিহতের ১০ মাস পর আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য এক যুবকের লাশ উত্তোলন করেছে পুলিশ। সোমবার ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে এ লাশ উত্তোলন করা হয়েছে। মামলার বাদী ও নিহতের মা জানান, ২০১৮ সালের ৭ এপ্রিল উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৯) তার বোনের সাথে আশুলিয়ার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার শ্রীপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নলবুনিয়া গ্রামের উজ্জল, রনি তালুকদার, আসাদ আকন, আবু সায়ীদ পান্নাসহ ১০ জন লোক রড দিয়ে পিটিয়ে ও রাস্তার উপর আছড়িয়ে নির্মমভাবে হত্যা করে গাড়ির নিচে ফেলে সড়কবিস্তারিত পড়ুন
নাশকতার মামলায় মঠবাড়িয়ায় বিএনপির ২০ নেতাকর্মী জেল হাজতে
নাশকতা চেষ্টার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি এম হুমায়ুন কবীর, বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহ-সভাপতি কামরুল আহসান খোকনসহ ২০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত আসামীরা হাইকোর্টের ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে সোমবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক সামসুল হক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২৪ নভেম্বর নাশকতার অভিযোগে মঠবাড়িয়া থানায় থানার এসবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত
সুন্দরবনে কোস্ট গার্ড এর সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু আছাবুর বাহিনীর অজ্ঞাতনামা এক সদস্য (২৬) নিহত হয়েছে। রবিবার গভীররাতে সুন্দরবনের সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ৪টি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ, অস্ত্র ও গোলাবারুদ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নলিয়ান আউটপোস্টের একটি দল সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে আটক ৫০
বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচন
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের পক্ষে সাংবাদিকদের গণসংযোগ
আসন্ন ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মিরাজুল ইসলামের পক্ষে গণসংযোগ করেছেন ভান্ডারিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা। রবিবার বিকেলে উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের মালিয়ার হাট বাজার, চড়াইল পুলের হাট, পৈকখালী বাজারসহ বিভিন্ন ওয়ার্ডের এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও ষ্টিকার বিতরণ করা হয়। এসময় মিরাজুল ইসলামের জন্য সাংবাদিকরা সবার কাছে দোয়া কামনা করেন। গণসংযোগে অংশ গ্রহন করেন, সাপ্তাহিক মুখর বাংলার সম্পাদক আকতার হোসেন আকন, দৈনিক জন্মভূমির ভান্ডারিয়া ব্যুরো মনির হোসেন কাজী, দৈনিক পিরোজপুরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় নবাগত ইউএনওকে সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে নবাগত ইউএনওকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, মো. মামুন হোসেন, মো. আকতার হোসেন আকন, মো. হাসান ইমাম পান্না বেপারী, মো. শাহজাহান সরদার, মো তরিকুল ইসলাম শামীম, গাজী মজিবুর রহমান, সুমন মল্লিক, মো. মিজানুর রহমান, মো. বেলায়েত মুন্সি, আরিফ বিল্লাহ ডালিম, মো. মাইনুল হোসেন মুন্সি, আবুল কালাম আজাদ, মো. মাহফুজুর রহমান, মো. বাদল, মো. লিটন, মিজানুর রহমান হিরা, এমাদুল হক নবীন প্রমূখ। নবাগতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা
অমর ২১শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সোমবার ভান্ডারিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনও মো. নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়উন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন খান, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম খন্দকার, শিক্ষক আব্দুর রাজ্জাক,বিস্তারিত পড়ুন
শরণখোলায় ঘরে আগুন
শরণখোলা উপজেলায় স্ত্রীর সাথে রাগ করে মধ্যরাতে ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন স্বামী। রবিবার রাতে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে খোকন হাওলাদার আত্মঘাতি এ কাজটি করেন। আর তার লাগিয়ে দেয়া আগুনে ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে। এদিকে, খোকন হাওলাদার ঘরে আগুন দিয়ে উধাও হয়ে গেছে। স্ত্রী তার ৩ সন্তান নিয়ে বাবা বাড়ীতে আশ্রয় নিয়েছেন। খোকন হাওলাদারের স্ত্রী রোজিনা বেগম জানান, তাদের দরিদ্র পরিবারে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে আছে। ঘটনার দিন রাতে তাদের মধ্যে ঝগড়া হলে এতে ক্ষীপ্ত হয়ে তার স্বামী ঘরে আগুন ধরিয়ে দেয়। অনেক কাকুতি মিনতি করলেওবিস্তারিত পড়ুন
