প্রধান সূচি

শরণখোলায় ঘরে আগুন

শরণখোলা উপজেলায় স্ত্রীর সাথে রাগ করে মধ্যরাতে ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন স্বামী। রবিবার রাতে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে খোকন হাওলাদার আত্মঘাতি এ কাজটি করেন। আর তার লাগিয়ে দেয়া আগুনে ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে।

এদিকে, খোকন হাওলাদার ঘরে আগুন দিয়ে উধাও হয়ে গেছে। স্ত্রী তার ৩ সন্তান নিয়ে বাবা বাড়ীতে আশ্রয় নিয়েছেন।

খোকন হাওলাদারের স্ত্রী রোজিনা বেগম জানান, তাদের দরিদ্র পরিবারে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে আছে। ঘটনার দিন রাতে তাদের মধ্যে ঝগড়া হলে এতে ক্ষীপ্ত হয়ে তার স্বামী ঘরে আগুন ধরিয়ে দেয়। অনেক কাকুতি মিনতি করলেও সে তা শোনে নি। আগুনে অল্প সময়ে ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। এখন ছোট ছোট তিনটি সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। রোজিনা আরও জানান, তাদের হতদরিদ্র পরিবার নতুন করে ঘর তৈরী করার সামর্থ নেই। তার স্বামী একজন দিন মজুর। সে আগুন দিয়েই কোথায় যেন চলে গেছে। ফিরে আসে কিনা তাও জানিনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial