প্রধান সূচি

নাশকতার মামলায় মঠবাড়িয়ায় বিএনপির ২০ নেতাকর্মী জেল হাজতে

নাশকতা চেষ্টার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি এম হুমায়ুন কবীর, বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহ-সভাপতি কামরুল আহসান খোকনসহ ২০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

অভিযুক্ত আসামীরা হাইকোর্টের ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে সোমবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক সামসুল হক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২৪ নভেম্বর নাশকতার অভিযোগে মঠবাড়িয়া থানায় থানার এস আই হমায়ুন কবীর বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (ক) ধারায় ৪০ জনকে আসামী করে একটি মামলা (নং-৪২২) দায়ের করেন। ওই মামলায় গত ২১ জানুয়ারি ২০ জন নেতাকর্মীকে হাইকোর্ট ৪ সপ্তাহের আগাম জামিন দেন।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial