প্রধান সূচি

বাগেরহাটে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

‘শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চা হোক বিশ্ব বন্ধুত্বের মূলমন্ত্র’ এই আহ্বানে বাগেরহাটে আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে ‘গাঙচিল’ এর ১০১তম আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কবি সাহিত্যিকদের সংগঠন ‘গাঙচিল’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রইচ উদ্দীন।
সাহিত্য সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, আমেরিকা ও সুইডেনের ৩০ জন কবি ও সাহিত্যিক যোগ দেন।

কবি সাহিত্যিক ও উপন্যাসিকদের মধ্যে ছিলেন ভারতের সুকেশ কুমার মন্ডল, সুব্রত কুমার বড়াই, চন্দনা ঘাঁটি, পুষ্পরাণী সাঁতরা, কৃষ্ণেন্দু হাইত, ড. কল্যাণ রায় ও ড. সুজাতা রায়, সুইডেনের লুৎফর রহমান সৈয়দ, আমেরিকার চিন্ময় রায় চৌধূরী, ঢাকার সীমা ইসলাম, কবি মাতবর রফিক, মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান ও কবি শাহী সবুর প্রমূখ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, গাঙচিল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট বিজন বিশ্বাস

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সৈয়দ শওকত হোসেন, পারভীন আহমেদ এবং রিজিয়া পারভীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial