Saturday, February 16th, 2019
ভাঙ্গা সেতু
দুর্ভোগে ৫ গ্রামের মানুষ
পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের উমেদপুর খালের আয়রণ সেতুটি ভেঙ্গে যাওয়ার দুর্ভোগে পড়ছেন ৫ গ্রামের ছাত্র-ছাত্রীসহ বাসিন্দা। গত ৩ ফেব্রুয়ারি রাতে সেতুটির একাংশ ভেঙ্গে খালে পড়ে যায়। বর্তমানে একটি ছোট নৌকায় ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হচ্ছে শিক্ষার্থী ও লোকজন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের উমেদপুর খালের ওপর ৪৫ মিটার দৈর্ঘের এ আয়রণ সেতুটি নির্মাণ করা হয়। গত ৩ ফেব্রুয়ারি রাত পৌনে ৯ টার দিকে সেতুটি পার হওয়ার সময় হঠাৎ ভেঙ্গে খালে পড়ে যায়। সরেজমিনে দেখা গেছে, সেতুর পূর্ব পাড়ে রয়েছে দক্ষিণবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার আলগী পাতাকাটা গ্রামে অভিযান চালিয়ে সুমন মোল্লা (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার শরীর তল্লাসী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত সুমন ওই গ্রামের ইউসুব আলী মোল্লার ছেলে। থান সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আলগী পাতাকাটা বাজার সংলগ্ন ফারুকের বাড়ির সামনের সড়কে সুমন মাদক বিক্রির চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানো চেষ্টা করলে পুলিশ সুমনকে ধাওয়া করে আটক করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান,বিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ইমন মোল্লা (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ইমন উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত মামুন মোল্লার ছেলে ও চন্ডীপুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চন্ডিপুর গ্রামের নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ হত্যাকান্ডের মূল নায়ক তানভিরসহ ৪ জনকে আটক করেছে। আটককৃত অপর তিন জন হল, একই গ্রামের আলমগীর শেখের মেয়ে এসএসসি পরীক্ষার্থী জান্নাতি (১৫), চান্দু মোল্লার ছেলে সজিব (১৮) ও নিহত ইমনের বন্ধু চন্ডীপুর গ্রামের কুদ্দুস খানের ছেলে আসিববিস্তারিত পড়ুন
বাগেরহাটে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
‘শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চা হোক বিশ্ব বন্ধুত্বের মূলমন্ত্র’ এই আহ্বানে বাগেরহাটে আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে ‘গাঙচিল’ এর ১০১তম আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কবি সাহিত্যিকদের সংগঠন ‘গাঙচিল’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রইচ উদ্দীন। সাহিত্য সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, আমেরিকা ও সুইডেনের ৩০ জন কবি ও সাহিত্যিক যোগ দেন। কবি সাহিত্যিক ও উপন্যাসিকদের মধ্যে ছিলেন ভারতের সুকেশ কুমার মন্ডল, সুব্রত কুমার বড়াই, চন্দনা ঘাঁটি, পুষ্পরাণী সাঁতরা, কৃষ্ণেন্দু হাইত, ড. কল্যাণ রায় ও ড. সুজাতাবিস্তারিত পড়ুন
