শিশু অংগন বিদ্যানিকেতনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্বরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ১৩টি ইভেন্টে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে।
বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজা জামান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট. মীর শওকত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্য শেখ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ফাউন্ডেশনের সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্র নাথ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আ. রব, জেলা স্কাউটস্ সহকারী কমিশনার শেখ সাকির হোসেন, কে.এন.কে.এস এর নির্বাহী পরিচালক অনিতা রায় প্রমুখ।
Please follow and like us:
« আর্থিক অন্তর্ভুক্তিকরণে পিরোজপুর ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত »
