আর্থিক অন্তর্ভুক্তিকরণে পিরোজপুর ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত
আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষে ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যাবসায়ী, প্রবাসীসহ সকল শ্রেনি ও পেশাজীবীদের সাথে পিরোজপুর ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিকরনে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইসলামী ব্যাংক পিরোজপুর শাখায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক পিরোজপুর এর শাখা প্রধান এ এইচ এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফয়জুল কবির। এ সময় আরো বক্তব্য রাখেন, ব্যাংকের খুলনা জোন প্রধান ও সিনিয়র ভাইস পেসিডেন্ট মাকসুদুর রহমান, এ্যাডঃ আবু হানিফ, অত্র ব্যাংকের গ্রাহক মোঃ মুহিব বিল্লাহ, রিনা বেগম, আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিরোজপুর শাখার সিনিয়র অফিসার মোঃ বেল্লাল হোসাইন।
