প্রধান সূচি

Thursday, February 14th, 2019

 

আর্থিক অন্তর্ভুক্তিকরণে পিরোজপুর ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষে ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যাবসায়ী, প্রবাসীসহ সকল শ্রেনি ও পেশাজীবীদের সাথে পিরোজপুর ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিকরনে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইসলামী ব্যাংক পিরোজপুর শাখায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক পিরোজপুর এর শাখা প্রধান এ এইচ এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফয়জুল কবির। এ সময় আরো বক্তব্য রাখেন, ব্যাংকের খুলনা জোন প্রধান ও সিনিয়র ভাইস পেসিডেন্ট মাকসুদুর রহমান, এ্যাডঃ আবু হানিফ, অত্রবিস্তারিত পড়ুন


উচ্চ ফলনশীল ব্রি-ধান ৭৪ উৎপাদনে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

ভাত মানুষের প্রধান খাদ্য। আর সেটির প্রধান উৎস্য হল ধান। ভাত শুধু ক্ষুধা নিবারণই করেনা, মানব দেহের গুনগত পুষ্টি সমৃদ্ধি করে। গ্রামীণ জনপদে কালের বিবর্তনে অতীতের সব ধরনের ধান চাষ প্রায় বিলুপ্তির পথে। বর্তমান সময়ে মানুষের প্রয়োজনের জন্য সব ক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রয়েছে। ধানের বেলাও ব্যত্যয় ঘটেনি। এ জন্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার লক্ষে জিং সমৃদ্ধ উচ্চ ফলনশীল ব্রি-ধান ৭৪ চাষে কৃষকদের উৎসাহী করতে বুধবার মোড়েলগঞ্জ উপজেলার স্থানীয় পোলের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন দেয়া হয়েছে। ভান্ডারিয়ার বে-সরকারি সংস্থা স্বদেশ উন্নয়নবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ইন্দুরকানীতে অর্জুন গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে বাবুল হালদার (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাবুল হালদার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের অতুল হালদারের ছেলে। জানাযায়, বুধবার সকালে বাবুল হালদার বাড়ির সামনে অর্জুন গাছের ডাল কাটতে গিয়ে পা ফঁসকে মাটিতে পরে যায়। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।


মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ

মঠবাড়িয়া মহিউদ্দীন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে কলেজ মিলানায়তনে বৃহস্পতিবার সকালে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও গর্ভানিং বডির সদস্য আরিফ-উল-হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, জেলা কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না, সহকারী প্রভাষক তপন কুমার হালদার, প্রভাষক কবিতা মোদক, জুলহাস শাহিন, অভিভাবক ইঞ্জিনিয়ার আউয়াল, রুবেল আকন, সাইফুল ইসলাম প্রমুখ।


পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

‘বিশ্ব ভালবাসা দিবসে কেবল মানুষকে নয়, প্রকৃতিকে ভালবাসুন, সুন্দরবনকে ভালবাসুন’ এই আহ্বানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র‌্যালী শেষে সংগঠনের নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তেল-গ্যাস, খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি পাইকগাছা শাখার আহবায়ক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, মহানন্দ অদিকারী মিন্টু। বক্তব্য রাখেন, সাংবাদিক সবুর আল-আমিন, সাবেক ইউপি সদস্য শের আলী, আজগার আলী শেখ, হাবিবুরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

“বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সুন্দরবন পুর্ব বন বিভাগের বিভিগীয় বন কর্মকর্তাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial