Friday, February 15th, 2019
বেলায়েত হোসেন সভাপতি ॥ শহীদুল হক সম্পাদক
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ১৫টি পদে বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদকসহ ৩টি পদে দলীয় বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, সরকারী কৌশলী (জিপি) মো. শহিদুল হক খান নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শুধুমাত্র ১টি সদস্য পদে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২৯২ জন ভোটারের মধ্যেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ছালেহিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী ছালেহিয়া হাফেজিয়া নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে ২ দিনব্যাপী ৫৩তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাহফিলের শেষ দিনে মাওলানা মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মনিরুজ্জামান নুরানী খলিফা জৈনপুর ভারত। এ সময় উপজেলার তেলিখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ভান্ডারিয়ায় লাইফ কেয়ার হসপিটালের শুভ উদ্বোধন
ভান্ডারিয়ায় ১০ শয্যা বিশিষ্ট লাইফ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনষ্টিক ল্যাব (সাবেক জনতা ক্লিনিক) এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ছগির হোসেন পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার, ছাত্র সমাজের সাবেক সভাপতি মোস্তফা সিকদার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম খন্দকার, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোসাম্মত পারভিন আক্তার, বিশ্বজিত মৃধা (প্রিন্স), ডা. নিপা মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মঠবাড়িয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত
মঠবাড়িয়ায় মালবাহী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী আরমান (১৬) নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল এগারটার দিকে পাথরঘাটা চরখালী সড়কের তুষখালী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে এবং তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আরমান তার চাচা হানিফ হাওলাদারকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মঠবাড়িয়া থেকে বাড়ি ফিরছিল। এসময় উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬২৯২২) মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে আরমান ট্রাকের চাকায় পিষ্টবিস্তারিত পড়ুন
শিশু অংগন বিদ্যানিকেতনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্বরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ১৩টি ইভেন্টে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজা জামান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট. মীর শওকত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্য শেখ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ফাউন্ডেশনের সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্র নাথ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আ. রব, জেলা স্কাউটস্ সহকারী কমিশনার শেখ সাকিরবিস্তারিত পড়ুন
